রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব: পটুয়াখালীতে বৃষ্টি শুরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪

নিউজটি শেয়ার করুন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে ট্রেস বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: