বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮০

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচাস্থ “বাগিচা রেস্টুরেন্ট” এ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ এর যুগ্ম সম্পাদক আজিজুল হক জসিম।

তিনি বলেন, বিএনপির প্রার্থীকে সভাপতি পদে নির্বাচিত করতে আওয়ামী লীগের নেতারা গোপনে আঁতাত করছেন। কি কারনে এবং কার স্বার্থে নেতারা এই কাজ করছেন তা আমদের বোধগম্য নয়। তিনি আরও বলেন, এর ফলে বারের ইতিহাস, ঐতিহ্য বিলীন হবে। তিনি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

এদিকে একাধিক তরুণ ভোটারের সাথে কথা বলে জানা গেছে তারা আজিজুল হক জসিমকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।তরুণ কর আইনজীবীগণ মনে করেন আজিজুল হক জসিম একজন সৎ,যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থী।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: