বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

যৌনপল্লীতে বিজয় দিবসের চাঁদা দাবির অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবসের নামে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দৌলতদিয়া পল্লীর যৌনকর্মীরা।

স্থানীয় যৌনকর্মীদের সংগঠন ,অসহায় নারী ঐক্য’র ব্যানারে বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধন করে তারা।

যৌনকর্মীদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পল্লীর বিভিন্ন বাড়িওয়ালী ও অসহায় কর্মীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। বিজয় দিবসের নামে চাঁদাবাজি চেষ্টার প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান যৌনকর্মীরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: