সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হুমায়ন, সম্পাদক কাজী মেজবা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২১২

নিউজটি শেয়ার করুন

বাম দিক থেকে সভাপতি হুমায়ন কাজী, সাধারণ সম্পাদক কাজী মেজবা উদ্দীন ও সহসভাপতি শিপন প্রামানিক

ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নিবার্চন-২০২১-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, হুমায়ন কাজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মেজবা উদ্দীন। কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন শিপন প্রামানিক।

গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ঢাকা ক্লাবের টেনিস মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। এরআগে বিকেল তিনটা থেকে ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা।

নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক পদে খোকন চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউনুস আলী এবং কোষাদক্ষ শহীদ আল মামুন। এছাড়াও সদস্য মো. কামরুল হাসান, আল-আমিন (ইমরান), খোরশেদ আলম, হান্নান মিয়া, গোলক মজুমদার, রহিব উদ্দিন এবং বিল্লাল হোসেন।

নতুন কমিটির সভাপতি হুমায়ন কাজী বলেন, ‘আমরা কে কি নির্বাচিত হয়েছি সেটি বড় কথা নয়। সবাই মিলে সবার জন্য কাজ করব এটাই মূল লক্ষ্য। সবার সহযোগিতায় ইনশায়াল্লাহ ভালো কিছু হবে।’

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: