বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কাজী ইকবাল, সম্পাদক মুজাহিদ প্রিন্স 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস) সভাপতি এবং  মুজাহিদুল ইসলাম প্রিন্স (একুশে টেলিভিশন,আমাদের সময় ও ডেইলি অবজারভার) সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি) অর্থ বিষয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবনে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে উপস্থিত সদস্যদের ভোট গননা করে ফলাফল ঘোষনা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোঃ জালাল আহমেদ (দৈনিক মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মোঃ জাহাঙ্গীর হোসেন (প্রতিদিনের সংবাদ)।
এবং কার্যকারী সদস্য পদে অ্যাড. মোঃ সোহরাব হোসেন (দি ডেইলি স্টার), স্বপন ব্যানার্জী (দৈনিক সংবাদ), দৈনিক গনদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শংকর লাল দাস (প্রথম আলো), কাজল বরন দাস (এনটিভি), চিন্ময় কর্মকার (মাছরাঙা টেলিভিশন) নির্বাচিত হন।
উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী প্রেসক্লাবের এ নির্বাচনে ৩১ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: