রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

নদীতে নি‌খোঁজ নারী পর্যটকের মরদেহ উদ্ধার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৩১

নিউজটি শেয়ার করুন

বান্দরবানের রোয়াংছ‌ড়ির তারাছার বাধরা ঝর্ণার পা‌শে সাঙ্গু নদীতে নিখোঁজ আরেক নারী পর্যটক আদ‌নীনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় নিখোঁজ দুই ভাই-বোনের মধ্যে আদনীনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বেতছড়া আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু আসাদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়া‌তে আসেন। এ সময় ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল কর‌তে নামলে আটজন নদীর স্রোতে ভেসে যায়। এর মধ্যে শুক্রবার মারিয়া নামে এক পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা.গুঞ্জন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

আদনীন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: