রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে সড় দূর্ঘটনায় একই পরিবারেরর তিন জন নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৪৫

নিউজটি শেয়ার করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত, আহত এক হয়েছেন। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন, আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন (৩৮) তার স্বামী রিয়াজুল (৪৮)। আহত হয়েছেন তাদের মেয়ে মিষ্টি (১১)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ ও তার বন্ধু মোঃ শাহিন জানান, তার মা মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি তার অবস্থাও গুরুতর।

তিনি বলেন, মা’কে দেখতে গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর বাবা, বোন, ভগ্নিপতি, ও তাদের এক সন্তান নিয়ে ভোরে সদর ঘাট নেমে আমার (ছেলে) বাসায় মাতুয়াইলে আসার পথে যাত্রাবাড়ী সড়কে দূর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে’ই মৃত ঘোষণা করেন। আহত শিশু মিষ্টি চিকিৎসাধীন।

ছেলে তানভীর ঢাকা মাতুয়াইলে ব্যাবসা করেন, মাতুয়াইলে থাকেন।

তিনি জানান, তাদের প্রথমে আমার বাসায় উঠার কথা রয়েছে, সেখান থেকে অসুস্থ মা’য়ের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: