বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে হাইকোর্টের রিট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬৭

নিউজটি শেয়ার করুন

নিত্যপণ্যের দামের নাগাল পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রতিদিনই কোন না কোন বিষয় সামনে এনে দাম বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের।যারমধ্যে অন্যতম সয়াবিন তেল। সর্বশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলে খোলা সয়াবিনের দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। এবার সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৬ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ এ রিট দায়ের করেন।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আজই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। তারা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন। ২ মার্চ বাজারে ক্রেতাদের কাছ থেকে এক লিটার খোলা সয়াবিনের দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। অথচ সরকার এক লিটার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করে দিয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: