শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

লিটনের শূন্য, ১২ রানের বেশি করতে পারেনি সৌম্য, বিপদে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮৮

নিউজটি শেয়ার করুন

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় বলেই ম্যাথিউসের শিকার হয়ে বিদায় নেন লিটন দাস। ফিরেন শূন্য রানে। আরেক ওপেনার সৌম্য সরকারও টিকতে পারেননি বেশিক্ষণ করেছেন ১১ বলে মাত্র ১২ রান। চতুর্থ ওভারে উইকেট হারান তিনি।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের অফ স্টাম্পের অনেক বাইরের বল অফ সাইডে গিয়ে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়ে। লিটনকে ফিরতে হয় শূন্য রানেই। চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোর বল উড়িয়ে মারতে গিয়ে আসালাঙ্কার শিকার হন সৌম্য। ১১ বলে ১২ রান করে বাংলাদেশি ব্যাটার। পরে শান্ত ২২ বলে ২০ আর তাওহীদ হৃদয় ৫ বলে করেন ৮ রান। ৪ উইকেটের বিপর্য ঠেকাতে লড়ছেন রিয়াদ আর জাকির আলী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। জিততে হলে ৪২ বলে টাইগারদের নিতে হবে ৯৪ রান।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে সফরকারীরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: