বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রাঙামাটিতে যৌথ অভিযানে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২১৩

নিউজটি শেয়ার করুন

রাঙামাটি কাউখালী উপজেলার  বেতছড়ি এলাকা থেকে পাচারের সময় ৩১ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট আটক করেছে যৌথবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ।

বৃহস্পতিবার (৬ মার্চ)  সকালে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,  কাউখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল (৩৮), উপজেলা তাতীদলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন (৩৫) ও কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মোঃ শামশুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সাথে সাথে পাল্টে যায় এই পাচারকারী গ্রুপের সদস্যরাও।

বুধবার দিবাগত রাতে রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কাটুন ওরিচ ও মন্ড সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক সামশুদ্দিনের বাড়িতে লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: