বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়া খলিসাকুন্ডীতে শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৩

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়া দৌলতপুর থানার খলিসাকুন্ডি ইউনিয়নের দরগা পাড়ার মাঠে মান্নান আলীর ছেলে সুমন আলীর (৩০) ক্ষেতে ঘাস কাটাকে কেন্দ্র করে শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঐসকল দুর্বৃত্তদের বাধা দেওয়ায় ফসল মালিক সুমনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে সেই সাথে তারা তাদের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আগাত করার চেষ্টা করেছিল বলে সুমন জানায়।

সুমন তার অভিযোগ উল্লেখ করেন বিবাদি ১ পিতা আনারুল ইসলাম (৬৫) ও পুত্র ২. মিলন (৩৫) ও ছোট ছেলে ৩. রুবেল সহ আরো অনেকে আমার ওপর হামলার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এসে সুমনকে তাদের হাত থেকে রক্ষা করে।
অভিযোগ কারি সমুন আরো জানান আনুমানিক ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উক্ত ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান যে, অমানবিক একটা কাজ করেছেন তারা। এটা কৃষকদের জন্য অনেক বড় ধরনের ক্ষতি। যারা এই অমানবিক কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা উচিত। যাতে আগামীতে কেউ এ জাতীয় কাজ করতে সাহস না পায়। ভুক্তভোগী সুমন আলী বলেন আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি যেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: