সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রামপুর আর.এম ক্রীড়া সংসদের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মধ্য রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ওয়ালিউর রহমান, পরিচালনা কমিটির সদস্য এস এম রাকিব ইসলাম, এস এম সামিন ইয়াসার, এস এম হারুন-অর-রশিদ, হাসানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী খেলায় মাতৃমঙ্গল যুব সংসদ ২-০ গোলে নিশ্চিন্তপুর রাইডার ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহন করছে। অংশগ্রহনকারী টিমগুলো হলো, উদ্বোধনীর ২ টিম, সাহাপাড়া একতা ক্লাব, মহেষপুর ইয়ং স্টার ক্লাব, হাজীপাড়া ফুটবল দল, মাদারগঞ্জ জুনিয়র একাদশ, মাহবাবু এন্টারপ্রাইজ, মোহাম্মদপুর একাদশ, রামপুর শিক্ষা ক্রীড়া সাহিত্য সংসদ, রোনসিয়া একাদশ, ইয়ং সুপার স্টার পাবলিক ক্লাব, পুজারীপাড়া নবীন কিশোর ক্লাব, আর.এম সিনিয়র একাদশ, মর্নিয় স্টার, মাদারগঞ্জ যুব সমাজ ও ধনীপাড়া স্বাধীন ক্লাব। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: