মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নতুন অফিস ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৭৪

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা পৌরসভা অফিসের নতুন ভবনের উদ্বোধন ও অফিস স্থানান্তর উপলক্ষে গত বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুরে নতুন ভবন চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী।

পৌর অফিস নতুন ভবনে স্থানান্তর অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হাবিবুর রহমান, শিক্ষক প্রভাত মালাকার এবং ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলীর বক্তৃতায় তিনি বলেন, হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্ট জানিয়ে দেন, যদিও বিভেদ থাকতেই পারে কোথাও থাকতে পারে ঘরে এসে বলার জন্য রাজপথে বলে কখনো সম্ভবপর নয় তার সমাধান। জেলা আওয়ামী লীগের পদের অপমান করলে কোন অবস্থাতে শব্দ হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কোট করে বলেন, দলে অনুপ্রবেশকারী কাউকেই কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষাই আমাদের এই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। নিজেদের মধ্যে দলীয় বিভেদ থাকলেও দলকে সুসংগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক একই মেরুতে আমরা এক্য-বদ্ধ। দলের মধ্যে যারা বিভেদ করে এবং তাদেরকে অবশ্যই দলের গঠনতন্ত্র মোতাবেক ফিরে আসতে হবে না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬মে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। ভিত্তি প্রস্তরের ২ বছর ৫ মাস পরে পৌর ভবন উদ্বোধনের আগেই বেশ ঘটা করে পৌরসভার অফিস নতুন ভবনের স্থানান্তর করা হয়। জিওবি’র বাস্তবায়নে উক্ত ভবনটি ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: