বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

মাধবপুরে সায়হামে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৭১

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন এবং ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি।

এ অগুন নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সকাল সাড়ে ৯টার সময়ও সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারাদিন লেগে যেতে পারে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। এগুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হতে পারে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: