বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে মা ও সন্তানদের লাশ উদ্ধার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৮৩

নিউজটি শেয়ার করুন

জেলার রাণীশংকৈল উপজেলায় পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে মা ও তার দুই সন্তানের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে প্রতিবেশীরা। মৃতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও তার ছেলে আরাফাত (৪)।

প্রতিবেশীরা জানান,  আজ ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তারা।ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: