মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মাধবপুরে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৬৮

নিউজটি শেয়ার করুন

আওয়ামী যুবলীগ ও জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ আতাউর রহমান সেলিমের, বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন ও উস্কানিমূলক ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবিতে মাধবপুর উপজেলা চত্বরে এক শান্তিপ্রিয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা চত্বর হইতে মাধবপুর পুরো বাজার, ও ঢাকা-সিলেট এশিয়ান হাইওয়ের মহাসড়ক হয়ে শেষে উপজেলা গেইটের সামনে অবস্থান নেন।

মানববন্ধনে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের, নামে মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গ। আয়োজনে মাধবপুর উপজেলা যুবলীগ, এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ ফারুক পাঠান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, উপজেলা দপ্তর সম্পাদক শাহনেওয়াজ শানু,নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ বাহার, নোয়াপাড়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আউশ মিয়া, আন্দিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এরশাদ মিয়া, মাধবপুর পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, যুগ্ন আহবায়ক নুরুল আলম রিপন, পৌর আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য বদরুজ্জামান অলি, মোহন মিয়া, যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: