মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শহীদ জিয়ার মাজারে লেবার পার্টির দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৩১

নিউজটি শেয়ার করুন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (শনিবার) দুপুরে শেরেবাংলা নগরস্থ মাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ফতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা দক্ষিন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুবমিশনের শাহ পরান, মহানগর মহিলা সম্পাদকা এডভোকেট নারগিস খানম, ছাত্রনেতা কামরুজ্জামান, হোমায়েত উদ্দিন ও নাসিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: