বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কুষ্টিয়া খোকসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ১৯০

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়া খোকসা পৌরসভার তিন নং ওয়ার্ডের খোকসা চরপাড়া বাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সুন্দর রাস্তার জন্য দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের জন্য অনুপোযোগী হয়েছিল আজ সেই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো, উদ্বোধন করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক জনাব মোঃ তারিকুল ইসলাম।
চরপাড়া সহ ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড খোকসা বাস স্ট্যান্ড হতে দিনুর বাড়ি পর্যন্ত এবং কমলাপুর শাহী মসজিদ হতে গড়াই নদী পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
চর পাড়া মসজিদ হতে ঢাকা রোড পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ৫৬,৭৫ লক্ষ টাকা, খোকসা বাস স্ট্যান্ড ঢাকা রোড হতে দিনুর বাড়ি পর্যন্ত কার্পেটিং রাস্তা সংস্করণ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা, কমলাপুর শাহী মসজিদ হতে গড়াই নদী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯.৪২ লক্ষ টাকা। এ সময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বাবলু ৫নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হোসাইন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা পারভীন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাশেম আলী ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইউনুছ আলী সহ খোকসা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ মামুনর রশিদ এবং খোকসা আওয়ামী যুবলীগ নেতা সৈয়দ আলী আহসান, শরিফুল ইসলাম জয় ও বিশেষ সহকারী সাজিদুর রহমান সবুজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: