বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদন্ড

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১৯৯

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের লাঠিয়ামারী বালুর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ভ্রাম্যমান আদালত ১০ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে ব্র‏হ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন অভিযান চালিয়ে ১০জনকে আটক করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন, আসাদুল্লাহ (৪৬), হিমেল (২০), রনি (২৪), মনোয়ার হোসেন (২২), জালাল উদ্দিন (৩৫), বোরহান উদ্দিন (২২), সুরুজ মিয়া (৩২), রাসেল মিয়া (২৩), এমদাদুল (৩৪) ও সোহাগ (২১)।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, ব্র‏হ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবরে নদীতে অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যবস্থাপনা আইন ২০১০এর ১১ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: