বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

হাতীবান্ধায় দুলুর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৭৫

নিউজটি শেয়ার করুন

সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনা আক্রান্ত হওয়ায় জেলা জুড়ে বিভিন্ন যায়গায় দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিমের সভাপতিত্বে ওই ইউনিয়নের ঘুন্টি বাজার পশ্চিম বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।

জানা যায়, বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয়) লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎস্বাধীন রয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার প্রতিটি মসজিদেও তার জন্য দোয়া করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক রফিকুল ইসলাম শফিউল আলম বাবুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি এসময় বক্তারা বলেন দুলু ভাই একজন সৎ পরিশ্রমী নেতা তার অনুপ্রেরণায় আমাদেরকে শক্তি যোগায় আমরা তার সুস্থতা কামনা করি। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন যুবনেতা আব্দুর রাজ্জাক বাবু যুবনেতা মোফিজুল ইসলাম ছাত্রনেতা রেজাউল করিম, আব্দুল্লাহ আল নোমান আব্দুর রহিম সহ আরো অনেকে। এসময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: