বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটির সভাপতি আতিক, সম্পাদক নিলয়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২২

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আতিকুর রহমান সুজনকে সভাপতি ও নিলয় হাসান সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের সুপারিশে মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো.সাব্বির হোসেন বিল্লাল। উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সামনে বৃহস্পতিবার বিকেলে ৫১সদস্য বিশিষ্ট ওই কমিটি পাঠ করেন উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ মানিক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুষার, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নূরে আলম, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা জাতীয় শ্রমিক সমাজের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: