বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মাধবপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২১১

নিউজটি শেয়ার করুন

হগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া রেল স্টেশন থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এ এস আই দেলোয়ার হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রেলস্টেশনের এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ যুবক মাদক ব‍্যবসায়িকে আটক করেন।

ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীরা হল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের মো. আব্দুল হান্নান মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২) ও একই উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫)।

এ বিষয়ে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ২ মাদক ব‍্যবসায়ীক বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদদাতা
মোঃ নাহিদ মিয়া
মাধবপুর উপজেলা প্রতিনিধি:

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: