বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

মাধবপুরে আদর্শ সমাজ কল্যান সংগঠনের শীতবস্ত্র বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৪৬

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে আদর্শ সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়। সোমবার সকালে উপজেলার নয়াপাড়া আইবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সেক্রেটারি সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান। সংগঠনের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আদর্শ সমাজ কল্যান সংগঠনের সভাপতি মাওলানা জাকারিয়া আহম্মদ, সহ সভাপতি ইকবাল হোসেন পাঠান,সহ সভাপতি সোনিয়া আক্তার শিরিন,কামাল হোসেন জিতু প্রমুখ। দুই শতাধিক নারী পুরুষকে সংগঠনের অর্থায়নে কম্বল বিতরন করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: