শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জাবির নির্মাণাধীন হল থেকে পড়ে আরো একজনের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪১

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ছাত্র হল থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিকে চোর বলে দাবি করেছে ২২নং ভবনের কন্সট্রাকশন কোম্পানীর ম্যানেজার খোকন। মৃত ব্যক্তির এখনো কোন পরিচয় মেলেনি।

তিনি জানান, মৃত ব্যক্তি আমাদের শ্রমিক নয়। শ্রমিকরা ভোর তিনটায় কাজ সেরে ঘুমোতে যায়। সিসিটিভি ফুটেজে দেখেছি কাল রাত ৩টা ৮ মিনিটে মওলানা ভাসানী হলের পাশ থেকে দেয়াল টপকে ৩ জন ভেতরে প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায় একজন লোক মেঝেতে পড়ে রয়েছে।

খোকন আরো বলেন, আমরা সকাল সাড়ে ৬টায় উঠে দেখি মেঝেতে উপুড় হয়ে একজন পড়ে আছে। চেহারা বুঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে ২৫ থেকে ৩০ বছরের যুবক হবে। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোঃ জেফরুল হাসান চৌধুরী বলেন, নির্মাণাধীন হলের দিকে একজন মারা গেছে খরব পাওয়ার পরই সেখানে গিয়ে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।

পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন জানান, সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোর রাতে তিনজন ব্যক্তি দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মেঝেতে মৃত অবস্তায় পাওয়া গেছে। পুলিশ এসে মনয়াতদন্ত করার পর যে রিপোর্ট আসবে তার উপর ব্যবস্থা নেয়া হবে।

মৃত ব্যক্তি শ্রমিক কিনা জানতে চাইলে তিনি জানান, মৃত ব্যক্তি আমাদের নির্মাধীন ভবনের কোন শ্রমিক নয়। রাতে বাহির থেকে প্রবেশ করেছে।

নিউজ লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসছে এবং প্রাথমিক তদন্ত করছে। গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলো এক নির্মাণ শ্রমিক।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: