রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

অসুস্থ খালেদা জিয়া, শরীরের তাপমাত্রা ওঠানামা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৪০

নিউজটি শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার স্থিরতা আসছে না। কখনো গুরুতর অসুস্থতো কখনো সামান্য অসুস্থ। এভাবেই কাটছে তার জীবন। দলীয় কাজে অংশ না নিলেও দলের হাই কমান্ডের তার সঙ্গে যোগাযোগ রাখছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার শরীরের তাপমাত্রা আগের মতো ওঠানামার মধ্যেই আছে।

চিকিৎসকরা বলছেন, গত কয়েক বছর ধরে বিএনপির চেয়ারপারসন কিডনি-লিভার সমস্যা, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এখন এর সঙ্গে প্রায়ই তার শরীরে জ্বর দেখা দেয়। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই।

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে। যদিও বায়োপসি রিপোর্ট নিয়ে বিএনপি এবং তার (খালেদা জিয়া) চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে উভয় পক্ষ থেকে বলা হচ্ছে- এটা একজন রোগীর প্রাইভেসির বিষয়। এটা নিয়ে কথা বলার কিছু নেই।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: