রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ভোর হলেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিবহন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৮৯

নিউজটি শেয়ার করুন

সাধারণ মানুষের ভোগান্তি যেনো পিছু ছাড়ছেই না। গতকাল রাতে ডিজেল ক্যারোসিনের দাম বৃদ্ধির সংবাদে যখন মানুষের চিন্তার রেখা। সেখানে এবার যুক্ত হলো শুক্রবার ভোর থেকে সব ধরণের পরিবহণ বন্ধের ঘোষণা।

আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণ পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার।

তিনি বলেন, এতো বেশি ডিজেলের দাম বাড়ানো হয়েছে যা অযোক্তিক। এতে করে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

পরিবহন মালিক সমিতির একটি সূত্র বলেন, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আমরা আজকেই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর করতে যাচ্ছি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: