সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পরিবহনের পর লঞ্চেও ধর্মঘট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩০

নিউজটি শেয়ার করুন

সাধারণ মানুষের জন্য শুধু খারাপ সংবাদই আসছে। পরিবহণ বন্ধের পর এবার লঞ্চ বন্ধ করে দিলো মালিকরা। সবার উদ্দেশ্য একটাই তেলের দামের চাইতে ভাড়া বৃদ্ধিই মূল। যেনো সব দায় সাধারণ মানুষের। বাসের পর গতকাল ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চেও ধর্মঘট ডাকা হয়। আজ রবিবার (৭ নভেম্বর) বিকেলে মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার।

জানা গেছে, যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সার পরিবর্তে তিন টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর এক টাকা ৪০ পয়সার বদলে দুই টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছেন লঞ্চ মালিকরা।

গতকাল বিকেল থেকে ঢাকাগামী যাত্রীরা বরিশাল ঘাটে এসে ফিরে যায়। তারা ক্ষোভ প্রকাশ করে জানায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া বৃদ্ধি অনৈতিক কাজ। মালিক কর্তৃপক্ষের দাবি, ডিজেলের দাম বাড়ানোতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা।

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কার্যালয়ে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বাস ভাড়া বাড়াতেই হবে। না হলে নিজের পকেট থেকে টাকা খরচা করে লস দিয়ে লঞ্চ চালিয়ে ফায়দা কি।’

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: