বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

হাসান আজিজুল হকের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৬৯

নিউজটি শেয়ার করুন

একুশে পদকপ্রাপ্ত নন্দিত কথাসাহিত্যিক, অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রাজশাহীর নিজ বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: