বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

করোনায় মৃত্যু অনেক উন্নত দেশের চেয়ে কম: স্বাস্থ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৫০

নিউজটি শেয়ার করুন

সরকারের নানা উদ্যোগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। জনসংখ্যার হিসেব করলে পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশ কভিড নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে হয়তো চীনের নিচে থাকতে পারে কারণ চীনের হিসেবটি একটু আলাদা। আজ সোমাবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া এমন বক্তব্য অনেকের কাছে গ্রহণযোগ্য হলেও এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ৯ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেওয়ার মতো মানুষের মধ্যে ৪০ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শূন্য থেকে কভিড পরিস্থিতি মোকাবিলা শুরু করেছিলাম আমরা। ১ ল্যাব থেকে ৮০০টি ল্যাব করা হয়েছে। দিনে ২০ থেকে ৫০ হাজার টিকা দেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়েছে এখন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: