রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে গুজব!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৮৪

নিউজটি শেয়ার করুন

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ অবস্থায় আগের মতোই আছেন। লীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের মতো আছে।

দলরে পক্ষ থেকে বলা হয়েছে, উন্নতি অথবা অবনতি কোনোটাই হয়নি। তবে দ্রুত উন্নত চিকিতসা নিশ্চিত না করা হলে যেকোন সময় অবস্থার অবনতি হতে পারে। আর এমনটা হলে সরকারকেই দায় নিতে হবে। এদিকে মঙ্গলবার দিনগত রাত ১১টার পর খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এভার কেয়ার হাসপাতালের ডিউটি অফিসার মাসুম মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ২২ মিনিটে বলেন, বিএনপি চেয়ারপারসন ভালো আছেন। আপনারা যে খবরটি পেয়েছেন, সেটা গুজব।

অন্য সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রক্ত দেওয়ার সময় প্রথমে রক্ত যাচ্ছিল না। তখনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে স্বাভাবিকভাবে রক্ত দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: