রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

টঙ্গীতে পুড়ল ৫০০ গরীব পরিবারের কপাল!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের টঙ্গী বাজারের পার্শ্ববর্তী একটি বস্তিতে আগুনে প্রায় পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় ৫টা ৫৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে ্সেআনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখন ডাম্পিংয়ের কাজ করছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

স্থানীয়রা বলেন, বস্তিতো পুড়েনি পুড়েছে ৫০০ গরীব পরিবারের কপাল। তাদের থাকার ঠাই বরবাদ হয়ে গেছে। এটি কোন ষড়যন্ত্র হতে পারে। কিভাবে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে এটি খুঁজে বের করতে হবে।

প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বস্তিতে প্রায় হাজার খানেক ঘর ছিল। তার মধ্যে ৫০০-এর বেশি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: