রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

এবার সাবেক সেনাপ্রধানের মার্কিন ভিসা বাতিল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১০৯

নিউজটি শেয়ার করুন

সাবেক র‌্যাব কর্মকর্তাসহ দেশের উচ্চ পর্যায়ের ৬ জনের বিষয়ে বড় সিদ্ধান্তের পর এবার দেশের সাবেক সেনাপ্রধানের মার্কিন ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে ।

এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ নামে রিপোর্টটি প্রচার করে আল জাজিরা। এতে সামি (ছদ্মনাম) নামের হাঙ্গেরিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তির সহায়তায় হারিস আহমেদ নামের এক ‘আসামি’র পরিচয় প্রকাশ করা হয়। হারিস বুদাপেস্টে ‘মোহাম্মদ হাসান’ নামে বসবাস করছিলেন। তিনি আজিজ আহমেদের ভাই।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সালের ২৪শে জুন অবসরে যান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: