রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

পরীক্ষামূলক মেট্রোরেল ছুটবে আজ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। আজ সকাল ১১টার দিকে এই চলাচল শুরু হবে। মেট্রোরেল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। আজকের ট্রেন ছুটা নিয়ে তাই মানুষের মধ্যে কৌতহল রয়েছে।

এ পারফরম্যান্স টেস্ট অন্তত আরও এক মাস চলবে। এরপর শুরু হবে ‘ইন্টেগ্রিটি টেস্ট’। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কিনা, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগব্যবস্থা কাজ করছে কিনা। তারপর শুরু হবে বাণিজ্যিক পরীক্ষামূলক চলাচল।

এর আগে, উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর এলাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছিল। পরীক্ষামূলক এই চলাচলকে বলা হয় ‘পারফরম্যান্স টেস্ট’।

গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর-১২ নম্বর স্টেশন পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু করে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: