বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

তিন দিনের সফরে ভারতের রাষ্ট্রপতি ঢাকায়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১১৯

নিউজটি শেয়ার করুন

ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষে ফ্লাইট আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় এসেছেন।

সফরের দ্বিতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন।

১৭ ডিসেম্বর তৃতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি কালীমন্দিরের নতুন সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন। ওই দিন বিকেলে তিনি ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।

তিন দিনের সফরের শুরুতে ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি চারা রোপণ ও দর্শনার্থীদের বইয়ে সই করবেন।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: