বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মোমেনকে ফোন করে কি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১১২

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ড. মোমেনকে টেলিফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে যখন মার্কিন পররাষ্ট্র টেলিফোন করেন, তখন তিনি বঙ্গভবনে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই টেলিফোনে কথা বলেন মোমেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: