বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

৫০ তম বিজয় দিবসে র‍্যালি করলো ছাত্র শিবির!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১২৫

নিউজটি শেয়ার করুন

গত তিন/চার বছরে কোনো কার্যক্রমে দেখা না যাওয়া বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের দেখা মিলেছে। হটাৎ করেই তাদের আজ দেখা গেছে বিজয় র‍্যালিতে। ৫০ তম বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় একটি সড়কে বিজয় র‍্যালি করেছে প্রায় বিলুপ্ত সংগঠন ছাত্র শিবির। একদিকে যখন আওয়ামী লীগসহ বাকি সংগঠনগুলো জাতীয় স্মৃতিসৌধের ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করছেন অন্য দিকে সড়কে র‍্যালি করছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ইউনিক এলাকায় এ র‍্যালি করতে দেখা গেছে।

এ সময় দেখা গেছে, ঢাকা জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে ‘বর্ণাঢ্য র‍্যালি’র একটি ব্যানার সামনে দিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: