বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

রামগড়ে শহর সমাজসেবার উদ্যেগে ২৪ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১২৭

নিউজটি শেয়ার করুন

রামগড়ে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৪ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। রবিবার বিকাল ৪টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে রামগড় শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন বিতরণ করেন পৌরমেয়র মোঃ রফিকুল আলম(কামাল)।

শহর সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান,পৌর এলাকার বিভিন্ন সমাজসেবা কর্মদল,দগ্ধ ও প্রতিবন্ধীদের মধ্যে ৮৫ জনকে ২৪লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে পৌর কাউন্সিলরবৃন্দ,শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: