বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু বাড়লো! ছাড়ালো চার হাজার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪১

নিউজটি শেয়ার করুন

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা আবারো বেড়েছে। মারা গেছে ৪ হাজার ৮৩৩ জন। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৭৬ হাজার ১৮৮ জনে। বর্তমান পরিস্থিতিতে ওমিক্রনের দ্রুত বিস্তার ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও!

এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯০২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯৮৭ জনে।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৫২০ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: