বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

তেতুলিয়ায় ছাত্রলীগের কমিটি স্থগিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৭২

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়  জেলার তেতুলিয়া উপজেলা শাখার ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।গত ১৯ ডিসেম্বর রবিবার  রাতে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো: নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারি প্লাবন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড়  জেলার তেতুলিয়া উপজেলা শাখার কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই কমিটি স্থগিত করা হলো।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রদল-ছাত্রশিবিরের সক্রিয় কর্মীদের তেতুলিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পদবি দেয়া হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: