বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৫

নিউজটি শেয়ার করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১এর উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কাসিমনগর পুলিশ ফাঁড়ির কৃর্তৃক আয়োজনে চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর – চুনারুঘাট (সার্কেল) সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া,মাধবপুর সার্কেল ইন্সেপেক্টর আরিফ হোসেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, বর্তমান চেয়ারম্যান আপন মিয়া,সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আমানউল্লাহ চুন্নু, চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া,আব্দুর রশীদ,আঃ রউফ,আমজাদ হোসেন মাসুক,আক্তার হোসেন,ডাঃ ফরিদ হোসেন রানা,কাজী আবু নাসের জালাল প্রমুখ। একই দিন সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: