বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আধিপত্য বিস্তার করে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মেয়েরা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬

নিউজটি শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছে। ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। অবশেষে ৮০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। এই গোলেই সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ।

ভারত পুরো ম্যাচে বড় কোনো আক্রমণ করতে পারেনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: