ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝনদীতে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি। ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যাবস্থাপক খোরশের আলম জানান, রাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি বব্ধ রাখা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় তৈরি হয়েছে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট।
সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়লান্দ বাজার পর্যন্ত মহাসড়কের ৬ কিলোমিটার এলাকা জুড়ে পারের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।