বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ইঞ্জিন থেকেই আগুন লাগে লঞ্চে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে ‘অভিযান-১০’ নামের লঞ্চে আগুন ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে মনে করছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

তিনি আজ শনিবার সকালে আগুনে পোড়া লঞ্চ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় শাজাহান খান লঞ্চটি ঘুরে ঘুরে দেখেন। আর দায়িদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানান।

এসময় নৌ-মন্ত্রণালয়ের ৭ সদস্য, ফায়ার সার্ভিসের ৫ সদস্য এবং জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপপরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, ‘লঞ্চের ৬টি সিলিন্ডারের মধ্যে একটিতে বিস্ফোরণ হয়েছে বলেই মনে হচ্ছে।’

নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহবায়ক যুগ্ম সচিব তোফায়েল হাসান বলেন, ‘যা কিছু দেখছি, সবই প্রাথমিক তদন্ত। চূড়ান্তভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।’

তবে ইঞ্জিনরুমের পাশের ক্যানটিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো লঞ্চে আগুন লেগেছে বলে জানিয়েছিলেন কেবিন বয় ইয়াসিন।

তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বলছেন, নৌযানটিতে যাত্রী ছিল ৮০০ থেকে এক হাজার জন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: