বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারে গৃহবধুকে ধর্ষণ: প্রধান আসামি আশিক গ্রেপ্তার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৬

নিউজটি শেয়ার করুন

সাম্প্রতিক সময়ে পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক গৃহবধু নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

গ্রেপ্তারদের মধ্যে দু’জন মামলার এজাহারভুক্ত আসামি, বাকিরা তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: