বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ছয় দিনের সফর শেষে মালদ্বীপ থেকে আজ ফিরবেন প্রধানমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১১৪

নিউজটি শেয়ার করুন

মালদ্বীপে ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ (২৭ ডিসেম্বর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার দুপুর ১টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন (২৩ ডিসেম্বর) যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

২৪ ডিসেম্বর তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সূত্র : বাসস

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: