মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে চাই: মেম্বার প্রার্থী আব্দুল আজিজ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জিয়নপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী আব্দুল আজিজ বলেন, ইউনিয়নের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সহ ওয়ার্ডের মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থেকে কাজ করে যাব।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামি ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে জিয়নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল আজিজের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে প্রার্থীর সাথে এসময় উপস্থিত ছিলেন, সমর্থক ও স্থানীয় এলাকাবাসি।

মতবিনিময় সভায় মোরগ মার্কার প্রার্থী আব্দুল আজিজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউপি নির্বাচনে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নের গরীব দুঃখী মানুষের পাশে থাকবো, মাদকমুক্ত সমাজ গোড়ব, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব, শিক্ষার উন্নয়ন,রাস্তাঘাট নির্মাণ সহ এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকা বাসীর কাছে মোরগ মার্কার ভোট প্রার্থনা করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: