রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বিদায়ী বছরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৭৯

নিউজটি শেয়ার করুন

২০২১ সালে দেশে গণপিটুনিতে ২৮ জন মারা গেছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২১: আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আসকের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন।

বিশ্বের বিভিন্ন দেশে গণপিটুনির ক্ষেত্রে আইন থাকলেও আমাদের দেশে এ সংক্রান্ত কোনো আইন নেই। তবে ২০১৯ সালের আলোচিত নিরাপরাধ নারী রেনু বেগমের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দায়েরকৃত রিট মামলায় ২০২০ সালে হাইকোর্ট বেশ কিছু নির্দেশনা দেন। উক্ত নির্দেশনা অনুসারে গণপিটুনি রোধে বিশেষ আইন প্রণয়ন করার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসকের তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর করোনার টিকা নেওয়ার জন্য ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়ানোর এক পর্যায়ে স্থানীয় এক নারী তার পাশে দাঁড়ানো রুনা ও পপি নামে দুই নারীকে চোর সন্দেহে আটক করেন। এরপর ওই দুই নারীকে জোরপূর্বক স্থানীয় হযরত আলীর বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধরক মারপিট করা হয়। এ ঘটনায় রুনা ঘটনাস্থলেই মারা যান এবং পপিকে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: