বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

তেলবাহী ট্রেনে ঢিল চালক আহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০৪

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোঁড়ে ট্রেনের চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।গত বুধবার সন্ধ্যা ৭টা ১০ দিকে এঘটনা ঘটে। মনতলা ষ্টশন মাষ্টার ফরশ আলী শিকদার জানান বুধবার রেল পথ দিয়ে যাওয়ার সময় ষ্টেশনের উত্তর দিকে ৪৪ নং ব্রীজ এলাকায় কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইন্জিলে ডিল ছুড়ে। ঢিলটি চালক তৌহিদুর রহমানের কপালে এসে লাগে। এতে চালক আহত হন ।

পরে মনতলা ষ্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায় ।

শায়েস্তাগন্জ রেল পুলিশের ইনচার্জ এস আই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শায়েস্তাগন্জ থেকে রেল পুলিশ ঘটনাস্হলে যায়। বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলষ্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতা মুলক সভা করেছে। এব্যাপারে তদন্ত চলছে। তদন্তকরে ঘটনার সঙ্গে জড়িত কে বের করার চেষ্টা করা হচ্ছে ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: