শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দুই মাসের মধ্যেই আসবে ওমিক্রনের টিকা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১২৩

নিউজটি শেয়ার করুন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ভয়াবহভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছেওমিক্রনের।

তবে আশার কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরন শনাক্ত হওয়ার পর থেকে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, ওমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সরকারের এ নিয়ে আগ্রহ রয়েছে। ফলে, টিকা তৈরির কাজ চলছে।

করোনার নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। বাংলাদেশেরও অন্তত ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: