বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৬৬

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় তেতুলিয়া বাংলাবান্ধা- মহাসড়কে ব্যাটারি চালিত অটো ভ্যানের সহিত সাইকেলের সংঘর্ষে জুলফিকার হোসেন এরশাদ (৫০)নামে এক মটরসাইকেল আরোহী ও প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে । সড়ক দুর্ঘটনায় নিহত তেতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর গ্রামের স্থনীয় বাসিন্দা বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতি সাধারন সম্পাাদক ছিলেন।

আজ মঙ্গলবার (১১ জানুআরি ) দুপরে সদর তেতুলিয়া- ইউনিয়নের -তেঁতুলিয়া বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের আজিজ নগর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে৷

পুলিশ ও স্থানিয়রা জানান, বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত অটো ভ্যান বিপরীত দিক থেকে আসা অটো ভ্যান ধাক্কা দিলে এসময় ঘটনাস্থলে তিনি গুরুতর ভাবে আহত হয়, পরে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে রাস্তায় তিনি মারা যান বলে জানাগেছে। তেঁতুলিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইয়েম মিঞা ব্যাটারি চালিত অটো ভ্যান ও মটরসাইকেল সংঘর্ষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে এক প্রধান শিক্ষকের জুলফিকার হোসেন এরশাদের অকাল মৃতুতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেল শিক্ষক সমিতির সভাপতি মকবুলার রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: